সাগর পাড়ের উপজাতি : রাখাইন (শহিদুল ইসলাম সাগর)
লেখকঃ শহিদুল ইসলাম সাগর Director of Legal Affairs Tourism Developers Association of Bangladesh - TDAB বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ০.৬ ভাগ উপজাতি। এদেশে ৪৫টির বেশি উপজাতির বসবাস রয়েছে। রাখাইন সমপ্রদায় এরকম একটি উপজাতি।বাংলাদেশের সাগর পাড়ের জেলা পটুয়াখালী ও বরগুনায় এদের বসবাস বেশি।এছাড়া পার্বত্য এলাকায়ও এরা বসবাস করে,তবে সংখ্যায় কম। রাখাইন কারা : রাখাইন শব্দটি রক্ষা ও রক্ষাইন শব্দ থেকে উদ্ভব। রক্ষা ও রক্ষাইন পালি শব্দ,এর অর্থ রক্ষনশীল । এ জাতির জীবন- যাপন,ধর্মীয় অনুশাসন,সংস্কৃতি প্রমান করে আসলেই এ জাতি রক্ষনশীল জাতি ।এ জাতির আর্বিভাব ঘটে খৃস্ট্রের জন্মেরও তিন হাজার তিন শত পনের বছর আগে,এ দাবী রাখাইন যুবনেতা তাহানের। তিনি তার ”বাংলাশের উপজাতি: রাখাইন” শীর্ষক বইয়ে লিখেছেন’ ”যিনি স্বীয় ব্যক্তিগত,ভাষাগত,ধর্মগত এবং চরিত্রগত আদর্শকে রক্ষা করেন তিনিই রাখাইন ”। রাখাইন জাতির উদ্ভাব : রাখাইনদের অদিবাস বর্তমান মিয়ানমারের আরাকানস প্রদেশ। আরাকানস বর্তমানে মিয়ানমারের অঙ্গরাজ্য হলেও একসময় এটি ছিল স্বাধীন সার্ভভেীম দেশ। আরাকানস নামের উৎপত্ত...